”পদ্মাবতী” কাব্য রচনা করেন---

”পদ্মাবতী” কাব্য রচনা করেন--- সঠিক উত্তর আলাওল

মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাব্য রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী ,সয়ফুমুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা ও তোহ্ফা বা তত্ত্বোপদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের ভাবানুবাদ । দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দার্যকে কেন্দ্র করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণত্ব উল্লেখ করা হয়েছে।
Bissoy MCQ

Related Questions

 ‘পদ্মাবতী' কে রচনা করেন? 
'পদ্মাবতী' কার রচনা?
‘পদ্মাবতী' কার রচনা?
'পদ্মাবতী' কী ধরনের রচনা?
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য?
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?
'অন্নদামঙ্গল' কাব্য কোন যুগের কাব্য?