ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক
বাংলাদেশ
খ
মালয়েশিয়া
গ
তুরস্ক
ঘ
সৌদি আরব
সঠিক উত্তর: সৌদি আরব
ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর। মহাসচিবই ওআইসির নির্বাহী ক্ষমতার অধিকারী। ওআইসির প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার টুংকু আবদুর রহমান। বর্তমান (১১তম) মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আহমদ আল উসাইমিন। সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মহাসচিব নির্বাচনে ভোট দেন। ওআইসি চার্টার মতে একজন ব্যক্তি পাঁচ বছর মেয়াদের জন্য সর্বোচ্চ দুইবার মহাসচিব হতে পারেন।