বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ক
নাটোর
খ
নওগাঁ
গ
চাঁপাইনবাবগঞ্জ
ঘ
রাজশাহী
সঠিক উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জের রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে শহীদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।