”রৈবতক”, ”কুরুক্ষেত্র”, ”প্রভাস” - এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা--

”রৈবতক”, ”কুরুক্ষেত্র”, ”প্রভাস” - এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা-- সঠিক উত্তর নবীনচন্দ্র সেন

মাইকেল মধুসূদন দত্তের আদর্শ সামনে রেখে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলেও কাহিনী নির্বাচনে স্বকীয় বৈশিষ্ট্য দেখিয়েছেন। প্রশ্নে উল্লেখিত মহাকাব্য ত্রয়ী নবীনচন্দ্র সেন মহাভারত , ভাগবত বিষ্ণুপুরাণ প্রভৃতি কৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থ থেকে উপকরণ নিয়ে তৎকালীন ভারতের সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণচরিত্র অবলম্বনে চৌদ্দ বছরে এ মহাকাব্য রচনা করেন। কাহিনীগত তাৎপর্যে এ কাব্যসমূহ ঊনবিংশ শতাব্দীর মহাভারত নামে অভিহিত । এ কাব্যে রয়েছে কবির ধর্মবোধ ও স্বজাতবোধ। এ কাব্যের মূল বক্তব্য নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমের ডোরে আর্য অনার্যদের রাখিবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির পত্তন।

Related Questions

'রৈবতক ', কুরুক্ষেত্র ,' প্রভাস-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
শাহনামা' মহাকাব্যের রচয়িতা কে?
শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘ দক্ষিণায়ণের দিনের’র শেষ খন্ড কোনটি?