প্রোটিনজাত অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি?

প্রোটিনজাত অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 20

সাধারণত ২০টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে । এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড । এছাড়াও অনেক অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না । এদেরকে বলা হয় নন-প্রোটিন অ্যামিনো অ্যাসিড । অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন প্রভৃতি কিছু নন-প্রোটিন অ্যামিনো অ্যাসিড । এদের কিছু ইউরিয়া (যেমন-অরনিথিন) সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে ; আবার কিছু (যেমন-হেমোসেরিন) প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয় । প্রোটিনে হাইড্রক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই সীমিত । এটি বিরল অ্যামিনো অ্যাসিড ।

Related Questions

অ্যামাইনো এসিডের পলিমার কি ?
নিম্নের কোনটি অ্যামাইনো এসিডের বৈশিষ্ট্য নয় ?
অ্যামাইনো এসিডের পলিমার হলো-
কোন অ্যামাইনো এসিডের জন্য ৪টি কোড রয়েছে? (Which amino acid has 4 codons?)