শামসুর রাহমানের আত্মজীবনী-
ক
হৃদয়ে আমার পৃথিবীর আলো
খ
নিজ বাসভূমে
গ
বন্দীশিবির থেকে
ঘ
কালের ধূলোয় লেখা
সঠিক উত্তর: কালের ধূলোয় লেখা
শামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই– তার কবিতা— তার লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাঙলা সাহিত্যের অন্যতম প্রধান কবি– একথা সর্বজন স্বীকত। ‘কালের ধুলোয় লেখা’ তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য - সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ - সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে তার কাব্যসত্তার ভেতর - বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চান নি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে ।