কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

অলিভেটি
আইবিএম
অ্যাপেল ম্যাকিনটশ
মাইক্রোসফট্‌

সঠিক উত্তর: মাইক্রোসফট্‌

কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট্‌। মাইক্রোসফট কর্পোরেশন (ইংরেজি: Microsoft Corporation) একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত। মাইক্রোসফট সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্‌স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষাঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন, অনুমোদন, সমর্থন, ও বিক্রি করে থাকে। কোম্পানিটিরবহুল পরিচিত সফটওয়্যার পণ্য এর উইন্ডোজ অপারেটিং সিস্টেম ধারা, অফিস স্যুট, এবং ইন্টারনেট এক্সফ্লোরার ও বর্তমানে এজ ওয়েব ব্রাউজার। আর উল্লেখযোগ্য হার্ডওয়্যার পণ্যের মধ্যে আছে এক্সবক্স ভিডিও গেম কনসোল ও সারফেস ব্যক্তিগত কম্পিউটার ধারা। ২০১৬ সালে মাইক্রোসফট ছিলো আয়ের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তর সফটওয়্যার নির্মাতা (বর্তমানে সে জায়গা আলফাবেটের দখলে)।
Bissoy MCQ

Related Questions

কম্পিউটার সফট্‌ওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
হার্ডওয়্যার ও সফটওয়ারের মাধ্যমে তৈরিকৃত বাস্তবভিত্তিক কৃত্তিম পরিবেশকে কী বলে ?

Next steps