'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক
শুদ্ধ+উদন
খ
শুদ্ধ+ঊদন
গ
শুদ্ধ+ওদন
ঘ
শুদ+উদন
সঠিক উত্তর: শুদ্ধ+ওদন
'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ - - শুদ্ধ + ওদন। শুদ্ধ + ওদন = শুদ্ধোদন। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। যেসব সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊড় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি।