বাংলা লিপির উৎস কি?

সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবি লিপি
ব্রাহ্মী লিপি

সঠিক উত্তর: ব্রাহ্মী লিপি

বাংলালিপির বিবর্তনের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন ভারতে দু’টি লিপির ইতিহাস পাওয়া যায়। একটি হলো ব্রাহ্মী, অপরটির নাম খরোষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম থেকে ডানদিকে, আর খরোষ্টি লেখা হতো ডান থেকে বামে। খরোষ্টি ভারতীয়দের নিজস্ব লিপি নয়। এ লিপি গৃহীত হয়েছে মধ্যপ্রাচ্যের আরামিক লিপি থেকে। তবে এ লিপির ব্যবহার বিশেষ করে ভারতের উত্তর - পশ্চিম অঞ্চলেই সীমাবদ্ধ। কুষাণযুগে খরোষ্টি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলায় প্রাপ্ত কুষাণমুদ্রায়, পশ্চিমবঙ্গের বেড়াচাঁপা ও চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত পোড়ামাটির সীল ও মৃৎমাত্রের ভগ্নাবশেষে খরোষ্টি লিপি পাওয়া গিয়েছে। তবে বাংলার লিপিতে এর কোনো প্রভাব পড়েনি। ব্রাহ্মীলিপি থেকেই বিকশিত হয়েছে বাংলালিপি। ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম ও বহুল প্রচলিত লিপি।
Bissoy MCQ

Related Questions

বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে ?
ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
বাংলা লিপির উৎস -
বাংলা লিপির উৎস কী ?
বাংলা লিপির উৎস কোনটি?
বাংলা লিপির উৎস-
বাংলা লিপির উৎস কী?

Next steps