মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটে না?
মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটে না? সঠিক উত্তর প্রথম মিওসিস বিভাজনে ক্রোমাটিড পৃথক হয়ে যায়
মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় । মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে ।মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস, একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয় । মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে (অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে) ঘটে থাকে ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025