বহুপ্রান্তীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়-

বহুপ্রান্তীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়- সঠিক উত্তর এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের প্রাচীর হতে

প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যকক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - জবা(iii) ফ্রি সেন্ট্রাল (Free central) বা মুক্তমধ্য ➞ এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্যঅক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - তুঁত, নুনিয়া শাক(iv) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ(v) সুপারফিশিয়্যাল (Superficial) বা গাত্রীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রস্থ প্রাচীরে থাকে । যেমন - শাপলা, পদ্ম(vi) বেসাল (Basal) বা মূলীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে । যেমন - ত্রিধারা, সূর্যমুখী, ধান(vii) এ্যাপিক্যাল (Apical) বা শীর্ষক ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে । যেমন - ধনিয়া, লাল পাতা

Related Questions

অক্ষীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়-
কুমড়ার বহুপ্রান্তীয় অমরা সৃষ্টি হয় -
বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়?