রেকটিফাইড স্পিরিট হলো-
ক
95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ
খ
94.5% ইথানল ও 5.5% পানির সমস্ফুটন মিশ্রণ
গ
99.9% ইথানল ও 0.1% পানির সমস্ফুটন মিশ্রণ
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর: 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ
স্টার্চ হতে ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রস্তুত করা ইথানলের দ্রবণে প্রায় 12-15% ইথানলসহ স্বল্প পরিমাণে গ্লিসারিন, অ্যাসিট্যালডিহাইড, অ্যাসিটোন ও অধিকাংশ পানি মিশ্রিত থাকে । 'অংশ-কলাম' ব্যবহার করে এ মিশ্রণকে পাতিত করলে 78.1°C তাপমাত্রায় 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ পাতিত তরলরূপে পাওয়া যায় । এ মিশ্রণকে রেকটিফাইড-স্পিরিট বলে ।