হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর নন্দিত নরকে
নন্দিত নরকে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস। এর রচনাকাল ১৯৭০, এবং প্রকাশিত হয় ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নকালে হুমায়ূন আহমেদ উপন্যাসটি রচনা করেন। এ সময় তিনি মোহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৭০ - এ লিখিত হলেও উপন্যাসটি ১৯৭১ - এর মুক্তিযুদ্ধের কারণে তখন প্রকাশিত হয় নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পর ঢাকা থেকে প্রকাশিত মুখপত্র নামীয় একটি সংকলনে এ উপন্যাসটি প্রকাশ হওয়ার পর বিশিষ্ট বুদ্ধজীবী ও সাহিত্যিক আহমদ ছফা উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় ১৯৭২ এর শেষ দিকে খান ব্রাদার্স এ্যাণ্ড কোং উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ করে।