কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে ?
ক
ঘোড়া
খ
হাতি
গ
পিঁপড়া
ঘ
গাধা
সঠিক উত্তর: পিঁপড়া
পিঁপড়া নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে । পিঁপড়া বা পিপীলিকা হল ফর্মিসিডি (Formicidae) গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। পিঁপড়া এদের ঘনিষ্ঠ প্রজাতি বোলতা ও মৌমাছির মত একই বর্গ হাইমেনপ্টেরার (Hymenoptera) অন্তর্গত। এরা মধ্য - ক্রেটাশাস পর্যায়ে ১১ থেকে ১৩ কোটি বছর পূর্বে বোলতা জাতীয় প্রাণী হতে বিবর্তিত হয় এবং সপুষ্পক উদ্ভিদের উদ্ভবের পর বহুমুখী বিকাশ লাভ করে। এখন পর্যন্ত জানা প্রায় ২২, ০০০ পিঁপড়া প্রজাতির মধ্যে ১২, ৫০০ টির শ্রেণিবিন্যাস করা হয়েছে।