বিশ্বে সাত পাহাড়ের শহর হলো--
ক
টোকিও
খ
শিকাগো
গ
নায়াগ্রা
ঘ
রোম
সঠিক উত্তর: রোম
বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরের একটি রোম। বর্তমানে ইতালির রাজধানী এ শহরের ইতিহাস বহু হাজার বছরের। তবে রোম সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেরই জানা নেই। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। ১. প্রথম রোমান সত্যিকার রোমান ছিলেন না ইতিহাসের পাতায় রোম সম্পর্কে যে তথ্যগুলো জানা যায় তাতেই উঠে আসে সে ইতিহাস। আপনি যদি সেখানকার বাসিন্দাদের রোমান ধরেন তাহলে এ বিষয়টি মেনে নিতে হবে। কারণ তারা সবাই মারা যায়। আর তারা সেখানকার বাসিন্দাও ছিলেন না। ২. সেখানে সাতটি পাহাড় আছে রোম নগরীতে সাতটিরও বেশি পাহাড় আছে। আর এগুলোর নাম হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল। আর এ পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে।