বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?
ক
১৯৭২ সালে
খ
১৯৮১ সালে
গ
১৯৯৮ সালে
ঘ
২০০২ সালে
সঠিক উত্তর: ২০০২ সালে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হলো বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (২০০১ সনের ১৮ নং আইন) দ্বারা গঠিত এবং নিয়ন্ত্রিত একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে। বিটিআরসি বাংলাদেশে টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়াবলী যেমন, সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ এবং ক্যাবল ইত্যাদির রক্ষণাবেক্ষন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে থাকে। সাশ্রয়ী মুল্যে টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করা এবং ২০১০ সাল নাগাদ দেশের প্রতি ১০০'শ জন বাসিন্দার অন্তত ১০ জনকে টেলিযোগাযোগ সেবার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ২০০২, জানুয়ারি ৩১ তারিখে বিটিআরসি যাত্রা শুরু করে। বিটিআরসি - এর বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার (১৪ ডিসেম্বর ২০২০ - )