নিচের কোন শব্দটি তদ্ভব?
ক
হাত
খ
কর্ণ
গ
মৎস্য
ঘ
কার্য
সঠিক উত্তর: হাত
কর্ণ, মৎস্য, কার্য - এই তিনটি তৎসম শব্দ। তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন প্রাকৃতেরর মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এগুলোকে খাঁটি বাংলা শব্দ ও বলা হয়। যেমন: সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত। তাই সঠিক উত্তর হাত।