সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে?

সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে? সঠিক উত্তর ২৮

সংবিধানের ২৮ অনুচ্ছেদে নারী - পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে ২৮। (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা - প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান - প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

Related Questions

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে?
সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?