হুমায়ূন আহমেদ বাংলাা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?

হুমায়ূন আহমেদ বাংলাা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? সঠিক উত্তর কথাসাহিত্যিক

বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃত হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। নন্দিত এ কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে একাধারে উপন্যাস , নাটক, আত্মজীবনীমূলক গ্রন্থ , মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ইত্যাদি রচনা করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস ' নন্দিত নরকে ' (১৯৭২) । তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো - শঙ্খনীল কারাগার , এইসব দিনরাত্রি ,গৌরীপুর জংশন, কবি, দারুচিনি দ্বীপ , শ্রাবণ মেঘের দিন, নক্ষত্রের রাত । তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমনি ,শ্যামল ছায়া । তার সৃষ্ট অমর আজ রবিবার ,কোথা ও কেউ নেই, বৃহন্নলা, ইবলিশ প্রভৃতি হলো তার উল্লেখযোগ্য টিভি নাটক । তবে প্রথম টিভি নাটক হলো এইসব দিনরাত্রি (১৯৮৪) । তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো - আগুণের পরশমনি, শ্রাবণ মেঘের দিন , দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেঁটুপুত্র কমলা। তবে প্রথম ও সর্বশেষ চলচ্চিত্র হলো যথাক্রমে - আগুনের পরশমণি (১৯৯৪) ও ঘেঁটুপুত্র কমলা (২০১২) ।

Related Questions

হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা?
হুমায়ূন আহমেদ-এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
হুমায়ূন আহমেদ কখন জন্মগ্রহণ করেন?
হুমায়ূন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
হুমায়ূন আহমেদ নেত্রকোনার কোথায় জন্মগ্রহণ করেন?
হুমায়ূন আহমেদ কত সালে মাধ্যমিক পাস করেন?