বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক
কাজী নজরুল ইসলাম
খ
গোলাম মোস্তফা
গ
কায়কোবাদ
ঘ
মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।