' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' -এর পারিবারিক পদবি কোনটি ?
' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' -এর পারিবারিক পদবি কোনটি ? সঠিক উত্তর বন্দ্যোপাধ্যায়
'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' - এর পারিবারিক পদবি বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025