পিকরিক এসিড তৈরী করতে নিচের কোন যৌগটির প্রয়োজন হয়?
ক
ক্লোরোবেনজিন
খ
টলুইন
গ
অ্যানিলিন
ঘ
ফেনল
সঠিক উত্তর: ফেনল
পিকরিক এসিড এর রাসায়নিক নাম 2,4,6-ট্রাইনাইট্রো ফেনল। সংকেত - (NO2)3C6H2(OH)। এটি গাঢ় নাইট্রিক এসিড (HNO3) ও গাঢ় H2SO4 এর মিশ্রনের সাথে ফেনলের বিক্রিয়ায় উৎপন্ন হয়।C6H5OH + 3HNO3 ➡️ (NO2)3C6H2(OH) + 3H2O