একটি মৌলের পরমাণুর বহিঃস্তরের দুটি দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস …….. 3d54s1 হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোনটি হবে?
A
4র্থ পর্যায় Gr-IB
B
4র্থ পর্যায় Gr-IA
C
4র্থ পর্যায় Gr-VIB
D
3য় পর্যায় Gr-IB
Correct Answer: 4র্থ পর্যায় Gr-VIB
মৌলটি ক্রোমিয়াম (Cr -24)।p (p3, p6) ও d (d5 d¹°) অরবিটাল অর্ধপূর্ণ ও পূর্ণ হলে অধিক সুস্থিত হয়। এজন্য Cr, Mo (42) এবং Cu, Ag (47) ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে।Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। কারণ অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল বিশিষ্ট ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। তাই Cr এর d অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য s হতে একটি ইলেকট্রন d অরবিটাল এ প্রবেশ করে। Cr (24) ➡️ [Ar]3d54s¹ একইভাবে Mo (42)ও ব্যতিক্রম।একইভাবে Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। Cu এর d অরবিটাল পূর্ণ হওয়ার জন্য s হতে একটি ইলেকট্রন d অরবিটাল এ প্রবেশ করে।Cu (29) ➡️ [Ar]3d¹°4s¹ একইভাবে Ag (47)ও ব্যতিক্রম।