'এ সাবানে কাপড় কাচা চলবে না' -- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
'এ সাবানে কাপড় কাচা চলবে না' -- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী
'এ সাবানে কাপড় কাচা চলবে না' - - এখানে 'সাবানে' করণ কারকে সপ্তমী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে। আকাশ মেঘে ঢাকা। শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025