'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
ক
স্বামী-স্ত্রী
খ
পতি-পত্নী
গ
দম্পতি
ঘ
জায়া-পতি
সঠিক উত্তর: দম্পতি
'জায়া ও পতি' সমাস করলে হয় - দম্পতি। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম।