দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল?
ক
যুক্তরাষ্ট্র
খ
চীন
গ
জাপান
সঠিক উত্তর: জাপান
চীন উত্তর কোরিয়া দখল করে ১০৮ খ্রিষ্টপূর্বে এবং ৩১৩ খ্রিষ্টাব্দে পর্যন্ত শাসন করে। জাপান ১৯১০ সালে কোরিয়া দখল করে একে জাপানের একটি কলোনিতে পরিণত করে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মিত্র বাহিনীর নিকট জাপান পরাজিত হওয়ার পর রাশিয়া উত্তর কোরিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রন গ্রহণ করে। বর্তমানে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি পৃথক স্বাধীন দেশ।