'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" গানটি রচয়িতা -
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
অবনীন্দ্রনাথা ঠাকুর
গ
দ্বিজেন্দ্রলাল রায়
ঘ
রথীন্দ্রনাথ রায়
সঠিক উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা সাহিত্যে ডি. এল. রায় নামে পরিচিত (১৮৬৩ - ১৯১৩) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ‘ধনধান্য পুস্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা। এছাড়া ‘বঙ্গ আমার জননী আমার’, ‘যে দিন সুনীল জলধি হতে’ ইত্যাদি দেশাত্নবোধক গানও তিনি রচনা করেন। পক্ষান্তরে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’সহ অসংখ্য গান রচনা করেছেন।