DOEL ল্যাপটপ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ?

DOEL ল্যাপটপ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ? Correct Answer টেশিস

বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) । ১১ অক্টোবর ২০১১ দেশে তৈরি আধুনিক প্রযুক্তির ও সাশ্রয়ী ল্যাপটপ ‘দোয়েল’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড কর্তৃক তৈরি এ ল্যাপটপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শে ও সাহায্যে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘থিম ফিল্ম ট্রান্সমিশন’ (টিএফটি) এবং কয়েকজন বিদেশী বিশেষজ্ঞের সাহায্যে প্রকল্পের কাজ শুরু হয়। পরে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের গাজীপুর কারখানায় ১০ জুলাই ২০১১ থেকে শুরু হয় ‘দোয়েল’ এর পরীক্ষামূলক উৎপাদন। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি হয়েছে। আর চীন, তাইওয়ান, কোরিয়াসহ ১০টি দেশ থেকে অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।
Bissoy MCQ

Related Questions

আলিফ একজন ল্যাপটপ বিক্রেতা। তিনি ব্যবসায়ের জন্য ৫০টি ল্যাপটপ ক্রয় করেন। উত্ত ক্রয় কোন ধরনের ব্যয়?
'দোয়েল' ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান -