মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর সিমলা

মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। সিমলা চুক্তি সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সঙ্ঘটিত যুদ্ধের শেষে সম্পাদিত একটি শান্তিচুক্তি। ১৯৭১ সালের এ যুদ্ধে ছিল তিনটি পক্ষ: ভারত, পাকিস্তান ও মুক্তিবাহিনী। ১৯৭১ - এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তির মুখে ডিসেম্বর মাসে ভারত - পাকিস্তান যুদ্ধ শুরু হয়। পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে তাদের নিরাপত্তা দেওয়া হয়। বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল। ভারতের হেফাজত থেকে এদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জরুরি বিষয়। অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি। এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) দীর্ঘ আলোচনার পর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

Related Questions

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়-
বাংলাদেশ-ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
বাংরাদেশ-ভারত-নেপাল-ভূটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে-
বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?