নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করেছে ?

নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করেছে ? সঠিক উত্তর ৪র্থ

১৬ জুলাই ২০০৯ পালিত হয় ঢাকার ৪০০তম জন্মদিন। অর্থাৎ ১৫ জুলাই ২০০৯ ঢাকা ৩৯৯ বছর পূর্ণ করে। সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬০৮ সালের ১৬ জুলাই ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করার পর ১৬১০ সালের ১৬ জুলাই রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়। ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা রাজধানী স্থানান্তর করা হয়। ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ সালে সুবাদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় নিয়ে আসেন। ১৭১৭ সালে সুবাদার মুর্শিদকুলই খান রাজধানী আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্থানান্তর করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকাকে বাংলা ও আসামের রাজধানী করা হলে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। কিন্তু ১৯১১ সালে হিন্দু সম্প্রদায়ের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করে। ফলে ঢাকার রাজধানীর মর্যাদা আবারও হারিয়ে যায়। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশের পতন ঘটলে দেশ বিভাজনের ফলে জন্ম হয় স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের। নতুন করে পূর্ব পাকিস্তান অংশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে ঢাকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। আর ঢাকা পায় স্বাধীন দেশের রাজধানীর মর্যাদা।
Bissoy MCQ

Related Questions

ওসরোইন (Osroene) রাজ্য (খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দী খ্রিষ্টাব্দ ৩য় - শতাব্দী) অন্য যে নামে পরিচিত-
ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত সময়কে কোন যুগ বলা হয়?