নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের প্রধান উপাদান হলো -

নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের প্রধান উপাদান হলো - সঠিক উত্তর ট্রাকিড

নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্যজাইলেম টিস্যু : ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা
Bissoy MCQ

Related Questions

কোনটি জাইলেমের উপাদান নয়-
নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়?
নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদে থাকে না?
নগ্নবীজী উদ্ভিদে নিচের কোনটি অনুপস্থিত?
নগ্নবীজী উদ্ভিদে কখন শস্য উৎপন্ন হয়?