কোষ প্রাচীরের মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি?

কোষ প্রাচীরের মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর পেকটিক এসিড

কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায় । প্রথম স্তরটি হলো মধ্যপর্দা, দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর এবং তৃতীয় স্তরটি হলো সেকেন্ডারি প্রাচীর । সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে । মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড । প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন । সেকেন্ডারি প্রাচীরে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয় । সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান । উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ ।

Related Questions

মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি?
প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি ?
কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো-
ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি?
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি?
কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন হলো এক প্রকার-