কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
ক
বিদ্রোহী
খ
আনন্দময়ীর আগমনে
গ
কান্ডারী হুশিয়ার
ঘ
অগ্রপথিক
সঠিক উত্তর: আনন্দময়ীর আগমনে
আনন্দময়ীর আগমনে কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল। কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।