কোনটি অ্যামিনো এসিড নয়-

গ্লাইসিন
প্রোলিন
গ্লুটামিক এসিড
অ্যাডিনেলিক এসিড

সঠিক উত্তর: অ্যাডিনেলিক এসিড

খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই ভাগে বিভক্ত । যথা -• অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না । উদাহরণ - লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান (৮টি) । শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ১০টি । অতিরিক্ত - আরজিনিন ও হিস্টিডিন ।• অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে । সংখ্যায় ১২ টি এবং শিশুদের ক্ষেত্রে ১০টি ।২০টি অ্যামিনো অ্যাসিডের নামের তালিকা : লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারাজিন, সিস্টিন, আরজিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড ও ফিনাইল অ্যালানিন ।
Bissoy MCQ

Related Questions

২-অ্যামিনো বিউটেন ও ২- মিথাইল-২-অ্যামিনো প্রপেন যৌগ দুটি কোন সমাণুতা প্রদর্শন করে?
নিচের কোনটি অপ্রোটনীয় অ্যামিনো এসিড?
কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড?

Next steps