প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি?

চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
মঙ্গলকব্য

সঠিক উত্তর: চর্যাপদ

প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
Bissoy MCQ

Related Questions

কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সাথে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায়?
প্রথম অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীদের দেখা কুমিল্লার । শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে বাংলাদেশে অতি সম্প্রতি আবিষ্কৃত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মিল আছে?
প্রথম অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীদের দেখা কুমিল্লার শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে বাংলাদেশে অতি সম্প্রতি আবিষ্কৃত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মিল আছে?
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?

Next steps