উচ্চ পর্বতের ওপর স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়---
উচ্চ পর্বতের ওপর স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়--- সঠিক উত্তর বায়ুর চাপ কম
পাহাড় বা পর্বতের উপর বায়ুর চাপ কম থাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় অর্থাৎ পানি কম তাপমাত্রায় ফুটতে পারে । হিসাব করে দেখা গেছে এভারেস্ট পর্বত শৃঙ্গে মাত্র ৭০° C তাপমাত্রায় পানি ফুটে । পাহাড়ের উপর পানির স্ফুটনাঙ্ক কম বলে কম তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে কিন্তু মাছ, মাংস, ডিম প্রভৃতি দ্রুত সিদ্ধ হয় না । মাছ, মাংস, ডিম প্রভৃতি সুসিদ্ধ হওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয়, পানি কম তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হয় বলে বাষপীভবনের সুপ্ততাপ গ্রহন করে যার ফলে মাছ, মাংস, ডিম সেই পর্যাপ্ত তাপ পায় না ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025