কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে?

লেটোর দলে
সেনাবাহিনীতে
রুটির দোকানে

সঠিক উত্তর: লেটোর দলে

কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে থেকে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াযযিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
Bissoy MCQ

Related Questions

‘সেখানেই তাঁর সাহিত্য জীবনের সূচনা ঘটে— কোথায়?
কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় ছেদ পড়ে কেন?
কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়?
কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?

Next steps