বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? সঠিক উত্তর ৮ টি
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে ৩২টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য় = ৩২টি। অর্ধমাত্রা সম্পন্ন বর্ণ : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ = ৮টি। মাত্রাহীন বর্ণ : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ = ১০টি।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025