"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা?
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক
‘পায়ের আওয়াজ পাওয়া যায’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা তার সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটক। লেখক এটি কাব্যনাট্যর আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের নিপুণ ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবংআক্রোশের সাথে বাঙালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025