কিয়োটো প্রটোকল, ১৯৯৭ কি?

গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি
ব্যবসা -বাণিজ্য সংক্রান্ত চুক্তি
গভীর সমুদ্রে মাছ ধরা সংক্রান্ত চুক্তি
কৃষি ভর্তুকি হ্রাস করা সংক্রান্ত চুক্তি

সঠিক উত্তর: গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি

কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে। এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে।
Bissoy MCQ

Related Questions

কিয়োটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
’কিয়োটো প্রটোকল’ কবে স্বাক্ষরিত হয়?
কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
কিয়োটো প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

Next steps