কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সঠিক উত্তর ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
বাংলা সাহিতে্যর যুগবিভাগে আমরা তিনটি যুগ লক্ষ্য করি । ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ এবং ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। কিন্তু এ যুগবিভাগের মধ্যে ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে চান না। তারা এ সময়কে ‘অন্ধকার যুগ’বলে মনে করেন। তাদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025