পীট কয়লার বৈশিষ্ট্য হলো -----

মাটির অনেক গভীর থাকে
ভিজা ও নরম
পাহাড়ি এলাকায় পাওয়া যায়
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

সঠিক উত্তর: ভিজা ও নরম

পিট কয়লার প্রাথমিক পর্যায় বা জাত। জলাভূমি ও আর্দ্র স্থানে বেড়ে ওঠা গাছপালা, গুল্মলতা, শ্যাওলা - শৈবালের আংশিক পচন ও বিসরণের প্রক্রিয়ায় উৎপন্ন একটি গাঢ় বাদামি বা কৃষ্ণকায় অবশেষ। সামান্য পরিমাণ অক্সিজেন বিশিষ্ট বদ্ধ পানিতে উদ্ভিদাদির পচনের ফলে এটি গঠিত হয়। পিটে আর্দ্রতামূলক উপাদান ৭৫ শতাংশের বেশি, কার্বন ৬০% ও অক্সিজেন ৩০% (আদ্রতামুক্ত অবস্থায়)। শুষ্ক অবস্থায় এটি অবাধে জ্বলে। এতে শনাক্তযোগ্য উদ্ভিজ্জ কণিকা বিদ্যমান থাকলেও মণিক নেই বললেই চলে। পিট বাদামি থেকে ঘন বাদামি রঙের এবং নরম। এটি সংকুচিত হয় এবং শুকালে দৃঢ় ও ভঙ্গুর হয়।
Bissoy MCQ

Related Questions

পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
কয়লার কোন উপাদানটি বাড়ালে কয়লার গুণগত মান বাড়ে?
কয়লার কোন উপাদানটি বাড়ালে কয়লার গুনগতমান বাড়ে?
বাংলাদেশের কোন অঞ্চল পীট কয়লায় সমৃদ্ধ?
বাংলাদেশের কোথায় পীট মাটি পাওয়া যায়?
পীট কী ধরনের কয়লা?
বাংলাদেশেল কোথায় পীট মাটি পাওয়া যায়?

Next steps