কোষের যে অঙ্গাণুতে আমিষ উৎপন্ন হয় তার নাম -

মাইটোকন্ড্রিয়া
রাইবোসোম
প্লাস্টিড
গলগি বস্তু

সঠিক উত্তর: রাইবোসোম

রাইবোসোমের কাজ ➞ রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ (তৈরি) করা । তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় । প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদি কোষের 30 S এবং প্রকৃত কোষের 40 S সাব-ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে । এরপর আদি কোষে 30 S এর সাথে 50 S মিলে 70 S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40 S এর সাথে 60 S সাব-ইউনিট এসে একত্রিত হয়ে 80 S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয় । এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে । গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয় । mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে ।
Bissoy MCQ

Related Questions

ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
ক্রেবসচক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
কোষের কোন অঙ্গাণুতে থাইলকয়েড থাকে?
কোষের কোন অঙ্গাণুতে থাইলাকয়েড থাকে?
থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে?

Next steps