কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর ইরাক
আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে প্রথম দেশ হিসেবে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরবর্তী দেশ হিসাবে ১৯৭১ - এর৭ ডিসেম্বর হিসাবে ভূটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব - জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া - সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২। প্রথম পশ্চিমী দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২ - এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ারী ১৯৭২।