নিম্নের কোনটি দ্বারা রাইবোসোম গঠিত?

ডিএন এ ও আরএন এ
হিস্টোন, ডিএনএ ও আর এন এ
শুধু হিস্টোন
প্রোটিন ও আর এন এ

সঠিক উত্তর: প্রোটিন ও আর এন এ

রাইবোসোমের রাসায়নিক গঠন ➞ রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও RNA । এদের অনুপাত ১ : ১ । 70 S রাইবোসোমে রয়েছে 23 S, 16 S ও 5 S মানের ৩টি rRNA অণু এবং ৫২ প্রকারের প্রোটিন অণু । অপরদিকে 80 S রাইবোসোমে রয়েছে 28 S, 18 S, 5.8 S ও 5 S মানের ৪টি rRNA অণু এবং ৮০ প্রকারের প্রোটিন অণু । এছাড়া এতে ২-৩ ধরনের RNAase এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন, যেমন - ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি থাকে ।আদি কোষের রাইবোসোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ঔষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না ।
Bissoy MCQ

Related Questions

রাইবোসোম ____ নিয়ে গঠিত হয়।
রাইবোসোম আবিষ্কার করেন কে?
80S রাইবোসোম বিভক্ত থাকে-

Next steps