স্ট্রোক-এর লক্ষণসমূহ হলো ----

চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা
উপরের সবগুলো বা যে কোনো একটি

সঠিক উত্তর: উপরের সবগুলো বা যে কোনো একটি

মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত ক্ষরনের ফলে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে যে অবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক । দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল - - - অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে । সাধারণত যেসব উপসর্গ দেখা যায়ঃ - মাথা ঘুরানো, হাটতে অসুবিধা হওয়া, ভারসাম্য রক্ষায় অসুবিধা হওয়া - কথা বলতে সমস্যা হওয়া - অবশ, দুর্বলতা লাগা, শরীরের এক পাশ অকেজো হওয়া - চোখে ঘোলা লাগা, অন্ধকার লাগা বা ডাবল দেখা - হঠাৎ খুব মাথা ব্যথা
Bissoy MCQ

Related Questions

Next steps