ওয়াল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি লা-নুকালিলফুনাফছান ইল্লা-উছ‘আহা উলাইকা আসহা-বুল জান্নাতি হুম ফীহা-খা-লিদূ ন।উচ্চারণ
অন্যদিকে যারা আমার আয়াত মেনে নিয়েছে এবং সৎকাজ করেছে- আর এ পর্যায়ে আমি কাউকে তার সামর্থের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না- তারা হচ্ছে জান্নাতবাসী। সেখানে তারা থাকবে চিরকাল। তাফহীমুল কুরআন
আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আর (মনে রাখতে হবে) আমি কারও প্রতি তার সাধ্যের বেশি ভার অর্পণ করি না, #%২৮%# তারাই হবে জান্নাতবাসী। তারা তাতে সর্বদা থাকবে।মুফতী তাকী উসমানী
যারা ঈমান এনেছে ও ভাল কাজ করেছে এমন কোন ব্যক্তিকে আমি তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করিনা - তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে।মুজিবুর রহমান
যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশী বোঝা দেই না। তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতেই চিরকাল থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই জান্নাতবাসী, সেখানে তারা স্থায়ী হবে। ইসলামিক ফাউন্ডেশন
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।আল-বায়ান
আর যারা ঈমান আনে আর সৎকাজ করে- আমি কারো উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেইনা- তারা হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা হবে স্থায়ী।তাইসিরুল
আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করছে -- আমরা কোনো সত্ত্বাকে ভারাক্রান্ত করি না তার ক্ষমতার অতিরিক্ত, -- এরাই হচ্ছে জান্নাতের বাসিন্দা, তারা সেখানে থাকবে চিরকাল।মাওলানা জহুরুল হক
এখানে সৎকর্মের উল্লেখের সাথে একটি অন্তর্বর্তী বাক্য হিসেবে এ কথা স্পষ্ট করে দিয়েছেন যে, সৎকর্ম এমন কোনও বিষয় নয়, যা মানুষের সাধ্যের বাইরে। কেননা আমি মানুষকে এমন কোনও হুকুম দেইনি, যা করার ক্ষমতা তাদের নেই। তাছাড়া এ দিকেও ইশারা করা হয়ে থাকবে যে, কেউ যদি তার সাধ্যানুযায়ী সৎকর্ম করার চেষ্টা করে আর তারপরও তার দ্বারা কোনও ভুল-চুক্ হয়ে যায়, তবে আল্লাহ তাআলা সেজন্য তাকে ধরবেন না।
৪২. আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে- আমরা কারো উপর তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। তারাই জান্নাতবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
(৪২) আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না।(1) যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।
(1) এটা পূর্বাপরের সাথে সম্পর্কহীন বাক্য। এ বাক্যের উদ্দেশ্য হল, এ কথা জানিয়ে দেওয়া যে, ঈমান এবং নেক আমল কোন এমন জিনিস নয়, যা মানুষের শক্তির ঊর্ধ্বে এবং মানুষ তা অর্জন করার সামর্থ্য রাখে না। বরং প্রতিটি মানুষ অতি সহজে ঈমান ও আমলের পথ অবলম্বন করতে পারে এবং তার দাবীসমূহ পূরণ করতে পারে।