قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

ক-লা আনজিরনীইলা-ইয়াওমি ইউব‘আছূ ন।উচ্চারণ

সে বললঃ “আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন এদের সবাইকে পুনর্বার ওঠানো হবে।” তাফহীমুল কুরআন

সে বলল, যে দিন মানুষকে (কবর থেকে) জীবিত করে তোলা হবে, সেই দিন পর্যন্ত আমাকে (জীবিত থাকার) সুযোগ দাও।মুফতী তাকী উসমানী

সে বললঃ আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত অবকাশ দিন!মুজিবুর রহমান

সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন।মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও।’ ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে’।আল-বায়ান

সে বলল, ‘তাহলে যেদিন সবাই (দুনিয়া ছেড়ে) উঠবে সেদিন পর্যন্ত আমাকে সময় দাও।’তাইসিরুল

সে বললে -- "আমাকে সময় দাও সেইদিন পর্যন্ত যখন তারা পুনরুত্থিত হবে।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. সে বলল, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুত্থিত হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(১৪) সে বলল, ‘পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও।’