আন তাকূলূইন্নামা-উনঝিলাল কিতা-বু‘আলা-তাইফাতাইনি মিন কাবলিনা- ওয়া ইন কুন্না-‘আন দির-ছাতিহিম লাগা-ফিলীন।উচ্চারণ
এখন তোমরা আর একথা বলতে পারো না যে, কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দু’টি দলকে ১৩৭ এবং তারা কি পড়তো পড়াতো তাতো আমরা কিছুই জানি না। তাফহীমুল কুরআন
(আমি এ কিতাব নাযিল করেছি এজন্য যে,) পাছে তোমরা কখনও বল, কিতাব তো নাযিল করা হয়েছিল আমাদের পূর্বের দু’টি সম্প্রদায় (ইয়াহুদী ও খ্রিস্টান)-এর প্রতি। আমরা তার পাঠ সম্পর্কে বিলকুল অজ্ঞাত ছিলাম।মুফতী তাকী উসমানী
যেন তোমরা না বলতে পার : ঐ কিতাবতো আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং আমরা তাদের পঠন পাঠনে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম।মুজিবুর রহমান
এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু'সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না।মাওলানা মুহিউদ্দিন খান
পাছে তোমরা বল, ‘কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছিল ; আমরা তাদের পঠন-পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম;’ ইসলামিক ফাউন্ডেশন
যেন তোমরা না বল যে, কিতাব তো নাযিল করা হয়েছিল আমাদের পূর্বের দু’টি দলের উপর এবং আমরা তো তাদের অধ্যয়ন সম্পর্কে ছিলাম গাফেল।আল-বায়ান
যাতে তারা না বলতে পারে যে কিতাব তো শুধু আমাদের পূর্বের দু’দল (ইয়াহূদী ও খ্রীস্টান) এর উপর অবতীর্ণ হয়েছিল আর আমরা জানতাম না ওরা কী পড়ত আর পড়াত।তাইসিরুল
পাছে তোমরা বলো -- "আমাদের আগে গ্রন্থ অবতীর্ণ হয়েছিল শুধু দুটি সম্প্রদায়ের কাছে, আর আমরা তাদের পড়াশুনা সন্বন্ধে অজ্ঞাত ছিলাম।"মাওলানা জহুরুল হক
১৩৭
অর্থাৎ ইহুদি ও খৃস্টানদেরকে।
১৫৬. যেন তোমরা না বল যে, কিতাব তো শুধু আমাদের পূর্বে দু’ সম্প্রদায়ের প্রতিই নাযিল হয়েছিল; আমরা তাদের পঠন-পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম।
(১৫৬) যেন তোমরা না বলতে পার যে,(1) কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ করা হয়েছিল। আর আমরা তাদের পঠন-পাঠন সম্বন্ধে তো অজ্ঞই ছিলাম। (2)
(1) অর্থাৎ, এই কুরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে, যাতে তোমরা এ কথা না বলো। দু’টি সম্প্রদায় বলতে ইয়াহুদী ও খ্রিষ্টানকে বুঝানো হয়েছে।
(2) কারণ, তা আমাদের ভাষায় ছিল না। তাই মহান আল্লাহ কুরআন কারীমকে আরবী ভাষায় অবতীর্ণ করে এই ওজর-বাহানার পথ রুদ্ধ করে দিলেন।