বালা- মান কাছাবা ছাইয়িআতাওঁ ওয়া আহা-তাত বিহী খাতীআতুহূ ফাউলাইকা আসহা-বুন্না-রি হুম ফীহা-খা-লিদূ ন।উচ্চারণ
যে ব্যক্তিই পাপ করবে এবং পাপের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়বে সে-ই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। তাফহীমুল কুরআন
(আগুন তোমাদেরকে কেন স্পর্শ করবে না,) অবশ্যই (করবে), যেসব লোক পাপ কামায় এবং তার পাপ তাকে বেষ্টন করে ফেলে, #%৬২%# তারাই জাহান্নামবাসী। তারা সর্বদা সেখানে থাকবে।মুফতী তাকী উসমানী
হ্যাঁ, যারা অনিষ্ট অর্জন করেছে এবং স্বীয় পাপের দ্বারা পরিবেষ্টিত হয়েছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা সদা অবস্থান করবে।মুজিবুর রহমান
হাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোযখের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
হাঁ, যারা পাপকাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে পরিবেষ্টন করে তারাই দোজখবাসী, সেখানে তারা স্থায়ী হবে। ইসলামিক ফাউন্ডেশন
হাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।আল-বায়ান
তবে হাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।তাইসিরুল
হাঁ, যে কেউ মন্দ অর্জন করে, আর তার পাপ তাকে ঘেরাও করে ফেলে, এরাই হচ্ছে আগুনের বাসিন্দা, তাতে তারা থাকবে দীর্ঘকাল।মাওলানা জহুরুল হক
পাপের দ্বারা তাদের বেষ্টিত হওয়ার অর্থ এই যে, তারা এমন কোনও গুনাহে লিপ্ত হবে, যার পর আখিরাতে কোনও সৎকর্ম কাজে আসবে না। এরূপ গুনাহ হল কুফর ও শিরক।
৮১. হ্যাঁ, যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
৮১। অবশ্যই, যে ব্যক্তি পাপ করেছে এবং যার পাপরাশি তাকে পরিবেষ্টন করেছে, তারাই হবে জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।